পোস্টগুলি

Purulia's Pakhi Pahar & Khairabera Dam

ছবি
গত পর্বের লিঙ্কঃ    https://travellingsourav.blogspot.com/2022/12/MurugumaDam-MarbleLakeUpperDam.html   চতুর্থ দিন(১৮/১১/২২)ঃ   গতকাল রাতেই আমরা ঠিক করে নিয়েছিলাম আমরা যাব আমাদের বাকি স্পট Pakhi Pahar  আর KhairaBera Dam দেখতে। সকাল সকাল স্নান সেরে প্রাতঃরাশ সেরে আমরা ৯ঃ৩০ টা নাগাদ বেড়িয়ে পড়লাম। আমরা ঠিক মত জানতাম না যে কোনটা কোন দিকে পরবে। তাই আমরা হিলটপ রোড থেকে প্রথমে নেমে এলাম নীচে। নীচে আমরা প্রথম দিনে যার হোটেলে খেয়েছিলাম তাদেরকেই জিগ্যাসা করলাম কোনটা কোন দিকে পরবে। ওনারা বললেন সামনে নেতাজী মোড় আছে। সেখান থেকে বাঁ দিকে প্রায় ১০ কিমি গেলে পরবে পাখি পাহাড়। আর ডান দিকে ১০ কিমির বেশী রাস্তা যেতে হবে তাহলে পরবে খয়রাবেরা ড্যাম। ভাল কথা, আমরা পাহাড় থেকে যখন নীচে নামছিলাম তখন বেশ কয়েকটি গুড় তৈরির জায়গা দেখতে পেলাম। তার মধ্যে আমরা ঢুঁ মারলাম দুটি জায়গাতে দেখলাম এক জায়গায় পাতলা গুড় বলল ১২০/- টাকা কেজি, পাটালি গুড় ২০০/- টাকা কেজি। আমরা দর কষাকষি করে পাতলা গুড় নিলাম ১০০/- টাকা কেজি সঙ্গে বোতলের জন্য ১০/-। এবার আমরা চললাম প্রথমে  Pakhi Pahar র উদ্দেশ্যে। নেত...

Purulia's Mayur Pahar,Bamni Falls, Marbel Lake and Turga Falls by Bike

ছবি
 গত পর্বের লিঙ্ক ঃ  https://travellingsourav.blogspot.com/2022/12/Purulia%20Trip%20by%20bike%20.html দ্বিতীয় দিন (১৬/১১/২২)ঃ          আজ আমাদের পুরুলিয়া ভ্রমনের প্রথম দিন।আগের দিন অনেকটা জার্নি করে আসার    জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পরেছিলাম। উঠলাম ও সামান্য দেরী করে। উঠলাম যখন তখন দেখি ৭ঃ৩০ টা বাজে। ঠিক ছিল আজ কাছাকাছির জায়গাগুলো দেখব। তবে কোনটায় আগে যাব আর কোনটায় পরে যাব সেটা ঠিক ছিল না। আমরা বেরলাম সকাল ৯ঃ৩০ টা নাগাদ। আগে চললাম টিফিন করতে।টিফিন হিসাবে খেলাম দুই পিস পাউরুটি দিয়ে করা ডিম তস্ত। কিন্তু তাতে কি আর পেট ভরে, খেলাম সঙ্গে আনা কলা।পেট টা ভরতেই চললাম আমাদের প্রথম গন্তব্য ময়ূর পাহাড়ের দিকে।                                               আমরা হিলটপ রোড থেকে গাড়ী ছেড়ে Mayur Pahar আসতে সময় লাগল প্রায় ৫-৭ মিনিট, দুরত্ত ১- দেড় কিমি। সামনেই দেখলাম সবাই বাইক ও গাড়ী রেখেছে। আমরাও আমাদের গাড়ী রেখে ব্যাগ নিয়ে চল...

Purulia Tour (Part 1)

ছবি
                        প্রায় বছর দুয়েক ধরে প্ল্যান করছিলাম Purulia যাব।বলতে গেলে করোনার ও আগে থেকে। কিন্তু যখনই যাবার কথা হয় তখনই কোন না কোন সমস্যা এসে বাধ সাধে। তাই এত বাধা সত্তেও দুই মাস আগে ঠিক করে ফেললাম এবার যে করেই হোক যেতে হবে।কোন পথে যাব সেই রুট ম্যাপ তৈরি করলাম দুই সপ্তাহ আগে। কি কি দেখার জায়গা আছে সেগুলো ইন্টারনেট আর ইউটিউব ঘেঁটে বার করলাম। প্রথমে ঠিক হল আমি আর আমার বন্ধু সম্রাট যাব। বুক করব Ajodhya পাহাড়ের হিলটপ এর যুব আবাস। এই প্ল্যান ঠিক হওয়ার বেশ কিছুদিন পর আফিসে ছুটির জন্য আবেদন করতে গেলাম। সেখানে বেশ কয়েকজন আবার আমার সাথে ঘুরতে যাওয়ার জন্য ধরল।শেষ পর্যন্ত তার মধ্যে একটি ছেলের ছুটিই মঞ্জুর হল। আবার অন্য দিকেও দৃশ্যপট পরিবর্তিত হোল। আমার বন্ধু সম্রাট এর বৌ অনেক দিন কোথাও যায় নি। কাজেই সেও যাবে বলে ঠিক হল। ঠিক একমাস আগে একটা দিন দেখে আমি আর আমার বন্ধু গেলাম মৌলালির যুব আবাস এর প্রধান দফতরে রুম বুক করব বলে।আমি আর আমার অফিসের ছেলেটি (মৈনাক) নেব ডরমিটরি, আমার বন্ধু সম্রাট আর ওর স্ত্রি (পায়েল) নেবে Small Non AC রুম...

Darjeeling Tour ( Part - 3 )

ছবি
গত পর্বের লিঙ্ক ঃ https://travellingsourav.blogspot.com/2022/04/Darjeeling%20Zoo-Tenzing%20Rock-%20Tea%20Garden-Peace%20Pagoda-Rock%20Garden.html   তৃতীয় দিন (১৯/১০/২০২১)ঃ আজ আমাদের হোটেল ছাড়ার পালা। আগের দিন খোঁজ নিয়ে জেনেছি সকাল ১১ টা নাগাদ কালিম্পং এর গাড়ী ছাড়ে শেয়ার গাড়ীর স্ট্যান্ড থেকে। সকালে উঠে গরম জলে স্নান সেরে নিলাম।ব্যাগ আগের রাতে কিছুটা গুছিয়ে রেখেছিলাম, আজ স্নান সারার পর বাকিটা কমপ্লিট করে নিলাম। বৃষ্টি কিন্তু সেই আগের রাত থেকে যে রকম মুষলধারে পড়ছিল তার থেকে একটুও কমেনি।হোটেলে দেখি বিভিন্ন জায়গা দিয়ে জল পড়ছে, মেঝে একদম ভিজে গেছে, খুব সাবধানে চলাফেরা করতে হচ্ছে। আমরা হোটেলের ভাড়া মিটিয়ে, ব্যাগ গুছিয়ে নীচে নেমে এলাম। এবার প্রাতঃরাশ এর পালা। জল-খাওয়ার খেয়ে আমরা ছাতা নিয়ে চললাম শেয়ার গাড়ীর স্ট্যান্ড-এর দিকে।আমরা গিয়ে কত নম্বর গাড়ীতে উঠবো জেনে নিলাম।কিন্তু বৃষ্টির জন্য কোন গাড়ী-ই এসে হাজির হয়নি। প্রায় ১-দেড় ঘণ্টা দাঁড়ানোর পর গাড়ী গুলো আসতে শুরু করল। আমরাও গাড়ীতে উঠলাম।ব্যাগ গুলো সব গাড়ীর ছাদে বেঁধে নিল।গাড়ী চলতে শুরু করল। ভাড়া নিল জনপ্রতি ২৫০/- টাকা, তবে এটি বুকিং সেন্টার...

Darjeeling Tour ( Part - 2 )

ছবি
গত পর্বের লিঙ্ক -   https://travellingsourav.blogspot.com/2022/04/Darjeeling-Mall%20Road-Mahakal%20Temple.html দ্বিতীয় দিন(১৮/১০/২১)ঃ ৬ঃ৩০ টার সময় অ্যালার্ম দেওয়া ছিল। উঠে পড়লাম। মনে বেশ আনন্দ লাগছিল। বাইকে করে পাহাড়ের কোলে বেড়াব। বাইকের দোকানের লোকটা বলে দিয়েছিল ৮ঃ৩০ টা নাগাদ আসতে, তখন আমাদের ভাড়া করা যে বাইক টা অন্য লোকে নিয়ে গেছে সে দিয়ে যাবে। আমরা সকালের প্রাতঃরাশ খেয়ে ধীরে সুস্থে এগিয়ে চললাম বাইকের দোকানের দিকে। প্রাতরাশ হিসাবে আমরা খেলাম লুচি সঙ্গে আলু-র তরকারী।এবার চলেছি ম্যালের দিকে। দোকানের কাছে চলে এলাম,দেখি দোকান খোলে নি।সময় এখনও একটু বাকি আছে। কাছেই ঘুরতে লাগলাম।হাল্কা বৃষ্টি নামল, পাহাড়ি রাস্তায় বাইক চালাব, এই ভেজার মধ্যে, ভাবলেই একটু একটু ভয় করছে। আরও আধ ঘণ্টা কেটে গেল।দোকান খোলার নাম নেই। ফোন করলাম, ওনারাই জিগ্যাসা করল, যে বাইকটি তে আমরা যাব সেটি এসেছে কি না।এখনো আসেনি। আমার বন্ধু টি কে বললাম, অন্য বাইক নিয়ে চ, সে ও যাবে না, নাছোড়বান্দা, সে হিমালয়ান-ই চালাবে। এদিকে আমার মাথা গরম হতে শুরু করেছে। বন্ধু-টির উপড়েও আর সেই অচেনা বাইক নিয়ে যাওয়া লোকটির উপড়েও।কিছুক্ষণ পর বাই...

Darjeeling Tour (Part - 1)

ছবি
  অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম,  Darjeeling  যাব। কিন্তু কোন ভাবেই হয়ে উঠছিল না। আর যাও বা হল সেটাও একেবারে বিরক্তিকর ও ভয়াবহ।কেন? তাহলে চলুন সেই গল্পে আস্তে আস্তে ঢোকা যাক। ২০২১, সবে দুর্গাপূজা শেষ হয়েছে। একাদশীর দিন আমি আর আমার বন্ধু সম্রাট চলেছি দার্জিলিং। টিকিট প্রায় ৩ মাস আগে কাটা হয়ে গেছে। কনফার্মও হয়েছে। রাতের দার্জিলিং মেল-এ উঠলাম। রাত ১০ঃ০৫ টার ট্রেন। ঠিক সময় মতই ছাড়ল।রাতে খাওয়ার জন্য সম্রাট বিরিয়ানি এনেছিল।আমি নিয়ে গিয়েছিলাম লুচি ও তরকারী। তাই দিয়েই পেট পুজ করে শুয়ে পড়লাম।তবে আপনাদেরকে একটা কথা বলে রাখা ভাল, আমরা টিকিট কেটেছিলাম ২য় সিটিং এর।প্রথম বারের জন্য, কেমন লাগে দেখার জন্য।আর প্রথম বারেই এই রকম যাত্রার জন্য ঘেন্না ধরে গেল।ঠিক মত বসা গেলেও শোয়া গেলনা সেভাবে, শুতে পারার কথাও নয়।দুই বন্ধু মিলে কিছুক্ষণ করে ঘুমিয়ে নিলাম। শেষ যতটুকু মনে পরছে, আমি যেইবার ভিতর কনিকা যাই সেইবার চেয়ার কারে গিয়েছিলাম, তাও এতটা কষ্ট হয়নি।তাই ট্রেনের দুলুনি খেতে খেতে কখন দুজনেই ঘুমিয়ে পরেছি ঠিক মনে নেই। তবে মাঝে মাঝে বাইরে স্টেশনে মাইকের ঘোষণা শুনতে পাচ্ছিলাম।     ...

Bakreswar Shakti Peeth

ছবি
  গত পর্বের লিঙ্ক - https://travellingsourav.blogspot.com/2021/04/SonajhuriHaat-with-Tarapith.html   আজ ১৮.০৪.২১ রবিবার। ঘুম থেকে উঠলাম দেরী করে। এ সি ঘর থাকার জন্য ঠাণ্ডাও লাগছিল। ৮ঃ৩০ টা নাগাদ উঠে স্নান সেরে ৯ টা নাগাদ চললাম Bakreswar  এর দিকে। চলেছি যে দিকে বামাখ্যপার বাড়ী আছে সেই রাস্তা ধরে। ছোট রাস্তা থেকে আমরা পড়লাম বড় রাস্তায়। যেতে যেতে এক জনের সাথে পরিচয় হল। তিনিও যাবেন বক্রেস্বরের দিকে। ভালই হল, তার সঙ্গে সঙ্গে চললাম। ধরলাম সিউরি রোড। রাস্তা দারুন। তবে বেশ বড় বড় পাথর বোঝাই লরি যাচ্ছে। পথে পড়ল বেশ কয়েক কিলোমিটার জোড়া জঙ্গল, দুই পাশেই। এক সময় এসে রাস্তা চার ভাগে ভাগ হয়ে গেল। আমরা চললাম ডান দিকে। এই মোড় থেকেও প্রায় ১৫ কিমির কাছাকাছি পথ। মাঝপথে এক জায়গায় মিনিট ১০ দাঁড়ালাম। দেখলাম অনেক গাছ কেটে রাখা আছে।   আজ সকালে কোন টিফিন করিনি। খুব খিদে পেয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছি আর দুই পাশে দেখছি কোথায় ভাল খাওয়ার দোকান আছে। কিন্তু পাচ্ছি না। তবে একটা জিনিস এই পথের শোভা সত্যি অবর্ণনীয়। পুরো ফাঁকা রাস্তা। অনেকে যারা লং ড্রাইভ করতে ভাল বাসেন, তারা এই পথে এলে যে মন্দ লাগ...

Tarapith Tour with Sonajhuri haat

ছবি
গত ১৭ই এপ্রিল ২০২১ আমরা ২ বন্ধু মিলে তারাপীঠে পূজা দিতে গিয়েছিলাম, সঙ্গে গিয়েছিলাম বক্রেস্বরে। কিন্তু আজ শুধু  তারাপীঠ ভ্রমণ নিয়ে লিখছি।  এবার এক্টূ অন্য রকম ভাবে লেখার চেষ্টা করলাম। আমি রামপ্রসাদের ভিটের ভ্রমণ কাহিনী লেখার সময় বলেছিলাম তারাপীঠ যাওয়ার কথা ছিল আমাদের। কিন্তু লক ডাউন ঘোষণা হওয়ার জন্য যেতে পারিনি। তবে অনেকে বলেন মা না টানলে নাকি যাওয়াও যায় না। যা হোক সব বাধা কাটিয়ে আমি আর আমার পার্টনার চললাম Tarapith । আমাদের বাহনঃ ১২৫ সিসির Glamour বাইক। যাত্রাপথ ও সময়ঃ   ভোর ৪ঃ৩৫ নাগাদ আমাদের বাড়ী থেকে বেরিয়ে ৪ঃ৫০ নাগাদ কল্যাণী এক্সপ্রেস হয়ে সুলতান গাছা রোড (পানপুর মোড় থেকে প্রায় ২৫ কিমি) ধরে NH2 (এই রাস্তার দৈর্ঘ্যও প্রায় ২৫ কিমি) পউছালাম যখন তখন প্রায় ৬ঃ১৫ বাজে। মিনিট ১৫ দাঁড়ালাম। এবার চালু করলাম বাহন। থামব শাক্তিগড়। ব্রেকফাস্ট করব। থামলাম পৌনে ৮ টায়। প্রায় ৩০ কিমি চলে এসেছি। ৫০ মিনিট রেস্ট। গাড়ী ছাড়লাম ৮ঃ৩৫ টায়। দোকানী কে জিগ্যাসা করলাম কোন রাস্তা ধরে গেলে তাড়াতাড়ি পৌঁছান যাবে। তিনি দুটি রাস্তার কথা বললেন, একটি সাইথিয়া রোড অন্যটি সিউরি রোড। শক্তিগড় থেকে আরও ১৭...

Visakhapatnam or Vizag – Travel guide Part 3

ছবি
পূর্ববর্তী পর্বের জন্য এই লিঙ্ক টি দেখুন -  https://travellingsourav.blogspot.com/2021/04/Borra-Caves-Dolphins-Nose-Light-House-Brookfield-Beach-Durga-Temple.html চতুর্থ দিনঃ আজ বুধবার, ৩০ শে ডিসেম্বর। ভোর ৪ঃ৩০ টা নাগাদ আমার ঘুম ভেঙ্গে গেল। দেখলাম আরও অনেকে উঠে পড়েছে। আজ সকাল থেকেই ঘোরার প্ল্যান ছিল। সবাই স্নান সেরে নিলাম। ৭ টার কিছু আগে বাস চলে এলো। আজ আমাদের প্রথম গন্তব্য ছিল Simhachalam  এর “নরসিংহ“ মন্দির দেখতে। যাওয়ার পথেই আমরা ২০ মিনিটের জন্য থামলাম টিফিন করতে। প্রায় ৯ টা থেকে ৯ঃ১৫ টার মধ্যে পউছালাম সিমাচলম এর বাস স্ট্যান্ড চত্বরে। সেখান থেকে হেঁটে পাহাড়ের গা বেয়ে মন্দির প্রাঙ্গনে যেতে সময় লাগল আরও ১৫ মিনিট মত। এখানে এসে দেখলাম একপাশে সবাই জুতো খুলে রেখেছে। মন্দিরের প্রবেশ পথ সেখান থেকে একটু দূরে। এই মন্দিরে একপাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরোতে হয়। এর জন্য আমাদের সময় লাগল প্রায় ২০ মিনিট। এখানে যদি আপনি ঠাকুরের ভোগ খেতে চান, তাও পারবেন, আপনাকে দিতে হবে ২০ টাকা। এখানকার চারপাশের প্রাকৃতিক পরিবেশ বেশ মনোরম। আমরা এখানে প্রায় ১ ঘণ্টার কাছাকাছি ছিলাম। এবং বলতে গেলে প্রতিটি ...